কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ মে, ২০২১ এ ০৫:৪৮ PM

গবেষণা তত্ত্বাবধায়ন

কন্টেন্ট: পাতা

 

দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)। ইন্সটিটিউটের কার্যক্রম শুরুর লগ্ন থেকেই আইএমএমএম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণামূলক নমুনার রাসায়নিক বিশ্লেষণ, যন্ত্রপাতি পরিচালনা এবং বিষয় ভিত্তিক প্রশিক্ষণ সেবা দিয়ে আসছে। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি শিক্ষার্থীদের কো-সুপারভাইজ করাসহ গবেষণার সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

 

আইএমএমএম-এর তিনটি বিভাগে (মাইনিং, মিনারেলজি এবং মেটালার্জি) রয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক মানের গবেষনাগার এবং যন্ত্রপাতি। আইএমএম-এ Petrology, Petrography, Geochemistry, Materials Science, Metallurgical Engineering, Mining, Chemistry সহ সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয়ে গবেষণার ক্ষেত্র রয়েছে, এছাড়াও আমাদের ভবিষ্যত গবেষণার বিভিন্ন ক্ষেত্র সমূহে (Industrial use of mineral sand, valuable heavy and light minerals recovery, resource recovery from waste, utilization of agricultural and mining wastes for potential applications, geo-environmental and geo-technical applications, synthetic and treated gem, clean use of coal technology, low cost building materials, development of several alloys for potential engineering applications, improvement of the local foundries to obtain quality metallic products) কাজ করার সুযোগ রয়েছে । আইএমএমএম এর গবেষকগনের সহচার্যে (সহ-গবেষনা তত্ত্বাবধায়ক করার নিমিত্তে) বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষনা প্রতিষ্ঠান এবং শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগন তাদের যেকোন পর্যায়ের গবেষণা কার্যক্রম (স্নাতক/ স্নাকোত্তর/এমফিল/পিএইচডি/অন্যান্য) সম্পন্ন করতে পারবে। 

 

 

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন