কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ এ ১২:৩৪ PM
জনসেবা মূলক কার্যক্রম
কন্টেন্ট: পাতা
নির্ধারিত সেবামূল্য প্রদান সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে নমুনার রাসায়নিক বিশ্লেষণ বা অন্যান্য পরীক্ষণ এবং ফলাফল প্রদান করা হয়ে থাকে।
মাইনিং, মিনারেলজি এবং মেটালার্জি বিষয়ক শিল্প-কারখানার কাঁচামাল ও উৎপাদিত নমুনার রাসায়নিক বিশ্লেষণ, পরীক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান।
খনিজ বালু, নদ-নদী ও সমুদ্র সৈকতের বালু, পাথর, কাদা-মাটির মিনারেলজিক্যাল ও রাসায়নিক বিশ্লেষণ।
ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠের পানি, কয়লা, পীট ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।
পানির বিশুদ্ধতা পরীক্ষার জন্য অত্যাধুনিক গবেষণাগার।
সিরামিক ও অন্যান্য কোম্পানীর অ্যালুমিনিয়াম বল, রং, ধাতব বস্তু ইত্যাদির রাসায়নিক বিশ্লেষণ।
ঝুকিমুক্ত স্থাপনা ও অবকাঠামো নির্মাণে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর (এমএস রড ও বালু) গুণগতমান পরীক্ষণ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদিত পণ্যের সমস্যা নিরসনে উদ্যোক্তাদের কারিগরি সহায়তা প্রদান।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণামূলক নমুনার রাসায়নিক বিশ্লেষণ এবং যন্ত্রপাতি পরিচালনা, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান।
এম.এস বা এম.এসসি/এম.ফিল/পিএইচ.ডি শিক্ষার্থীদের কো-সুপারভাইজ করাসহ গবেষণার সুযোগ সুবিধা প্রদান।
ছাত্রছাত্রীদের মাঝে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর আইএমএমএম আয়োজন করছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা।