বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ এ ১১:২৯ AM
কন্টেন্ট: পাতা
জেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকান্ডের উপর আলোকপাত করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট কর্তৃক প্রতি বছর জেলা উন্নয়ন মেলা আয়োজন করা হয়। ইন্সটিটিউট অব মাইনিং, মিনেরালজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) প্রতি বছর আয়োজিত এ মেলায় অংশগ্রহন করে আসছে। জেলা উন্নয়ন মেলার নির্ধারিত স্টল-এ আইএমএমএম এর উদ্ভাবিত বিভিন্ন পন্য ও প্রসেস প্রদর্শন করা হয় । ইন্সটিটিউটের সার্বিক কর্মকান্ড সম্পর্কে জনগণকে অবহিত করা হয়, আমাদের বিভিন্ন বিশ্লেষন সেবার তথ্য ও সেবা গ্রহনের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শিল্প-উদ্যোক্তাদেরকে শিল্প সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানকল্পে পরামর্শ প্রদান করা হয়।