বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ এ ০৬:০৫ PM
কন্টেন্ট: পাতা
মিনারেলজি ভূতত্ত্বের একটি বিশেষায়িত শাখা যেখানে খনিজের ভৌত, আলোক, স্ফটিক কাঠামো এবং রসায়নিক বৈশিষ্ট্যগুলির বৈজ্ঞানিক গবেষণা করা হয়। বিভিন্ন ধরনের আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রেরদ্বারা সুসজ্জিত বিভাগটি খনিজ বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত গবেষণাসহ স্থানীয় ও রফতানিমুখী শিল্পগুলিকে সহায়তা করার জন্য নতুন বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তির বিকাশ নিয়ে কাজ করছে। এই বিভাগের বিজ্ঞানীগণ (ভূতত্ত্ববিদ, খনিজবিদ ও রসায়নবিদ) দেশীয় খনিজ সম্পদের অনুসন্ধান, বিশ্লেষণ, মজুদ প্রাক্কলন, অন্বেষণকৃত খনিজ সম্পদগুলির খনিজ ও ভূ-রাসায়নিক গবেষণা, অর্থনৈতিক খনিজগুলির উন্নয়নের জন্য পৃথকীকরণ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং তাদের শিল্প ব্যবহার নিশ্চিত করার কাজে নিয়োজিত আছে যাতে করে সংশ্লিষ্ট স্থানীয় শিল্পের কাঁচামাল সংক্রান্ত আমদানি নির্ভরশীলতা কমানো যায়।