কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ এ ১০:০১ PM

প্রশিক্ষন

কন্টেন্ট: পাতা

 

দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)”। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, উত্তোলন পরিকল্পনা, গুনাগুণ বিশ্লেষণ এবং ব্যবহার নিশ্চিতকরণ। আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল/পলিটেকনিক্যাল ইন্সটিটিউট/কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, সরকারী ও বেসরকারী সংস্থা, শিল্প-কারখানার কর্মকর্তা-কর্মচারীগণকে মানব সম্পদ হিসাবে উন্নয়ন ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

  • Mining and Mineral Exploration.
  • ​Petrology, Mineralogy and Geochemistry.
  • Ore Geology.
  • Coal Geology and Chemistry.
  • Heat Treatment and Foundry Technology.
  • Mechanical Metallurgy.
  • Extractive and Powder Metallurgy.
  • Advanced Ceramic Engineering.

 

 

আইএম এম এম কর্তৃক প্রদত্ত ইন-হাউস প্রশিক্ষণ

 

  • ২০১৪-১৫ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক পারটিকেল সাইজ এনালাইজার এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১৫ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ২০১৫-১৬ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক এক্সআরএফ (XRF) এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১৫ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ২০১৬-১৭ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক এক্সআরএফ (XRF) এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১৫ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এর ৫ জন অফিসার কে পেট্রোলজিকেল স্লাইড তৈরি ও মাইক্রোস্কোপের মাধ্যমে মিনারেল চিহ্নিত করণ সম্পর্কিত ৫ দিন (২১-২৬ জানুয়ারী ২০১৭) ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ২০১৭-১৮ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক এক্সআরএফ (XRF) এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১৫ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ২০১৮-১৯ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক এক্সআরএফ (XRF) এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১০ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ৭ জন শিক্ষাবিদ কে মিনারেল প্রসেসিং ও এ সংক্রান্ত বিশ্লেষণীয় যন্ত্রের পরিচালনা সম্পর্কিত ৫ দিন (২৮ আগস্ট ২০১৮-১ সেপ্টেম্বর ২০১৮) ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. এর ৪ জন অফিসার কে কয়লার পানি ধারণ বিশ্লেষণ সম্পর্কিত ২ দিন (২৮-২৯ এপ্রিল ২০১৯) ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

  • ২০২০-২১ অর্থ বছরে আইএমএমএম কর্তৃক এক্সআরএফ (XRF) এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর বিসিএসআইআর –এর বিভিন্ন ইউনিট থেকে ১০ জন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন