বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ এ ১২:৫৪ PM
কন্টেন্ট: পাতা
মেটালার্জি প্রকৌশল বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা যেখানে বিভিন্ন ধাতুর ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য, ধাতব বস্তুর সংমিশ্রনের বৈচিত্র, ওরিয়েন্টেশন বিশ্লেষণ, উন্নয়নের জন্য পৃথকীকরণ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং তাদের শিল্প ব্যবহার নিয়ে গবেষণা করা হয়। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা সুসজ্জিত বিভাগটি ধাতব ও খনিজ বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত গবেষণা সহ স্থানীয় ও রফতানিমুখী শিল্পগুলিকে সহায়তা করার জন্য নতুন উদ্ভাবিত বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ নিয়ে কাজ করছে। এই বিভাগের প্রকৌশলী ও বিজ্ঞানীগণ দেশীয় ধাতব ও খনিজ বিশ্লেষণ, উন্নয়নের জন্য পৃথকীকরণ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং তাদের শিল্প ব্যবহার নিশ্চিত করার কাজে নিয়োজিত আছে যাতে করে সংশ্লিষ্ট স্থানীয় শিল্পের কাঁচামাল সংক্রান্ত আমদানি নির্ভরশীলতা কমানো যায়।