বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৩ মার্চ, ২০২০ এ ০৯:৫৮ AM
কন্টেন্ট: পাতা
খনিবিদ্যা ভূতত্ত্বের একটি শাখা যার সাহায্যে ভূগর্ভস্থ মূল্যবান খনিজ উত্তোলন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা সুসজ্জিত বিভাগটি মূল্যবান খনিজ পদার্থ উত্তোলনের জন্য মাইন প্লানিং এবং ডিজাইনের মাধ্যমে মাইন সাইট ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। অধিকন্তু, খনি সংক্রান্ত বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল সমস্যা যেমন: ড্রিলিং, ব্লাস্টিং, মাইন সাপোর্ট, পানি ব্যবস্থাপনা, ভূমিধ্বস ইত্যাদি সমাধানে সাহায্য করে। এছাড়া খনি থেকে উত্তোলিত কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, এবং মাইনিং বর্জ্য - কোল ফ্লাই অ্যাশ (কয়লার ছাই) নিয়েও গবেষণা করা হয়। এটির প্রধান উদ্দেশ্য হলো দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এই বিভাগটি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে খনি সংক্রান্ত বিভিন্ন কারিগরী সহোযোগিতা প্রদান করতে সক্ষম।