বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ এ ১২:৩০ PM
কন্টেন্ট: পাতা
বিজ্ঞান মেলা একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট যার স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হল বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শন করা এবং অনুমান পরীক্ষা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রকল্পের ফলাফলগুলি একটি প্রতিবেদন, ডিসপ্লে বোর্ড অথবা মডেল আকারে উপস্থাপন করে। বিজ্ঞান মেলা নিম্ন-মাধ্যমিক, মধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের শিক্ষার্থীদের বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিষয়ে প্রতিযোগিতা করার সুযোগ দেয়। বিজ্ঞান মেলার লক্ষ্য হল শিক্ষার্থীরা অনুমানের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ের উপর বৈজ্ঞানিক মডেল, প্রতিবেদন অথবা প্রকল্প প্রদর্শন করবে যেগুলো মেলা চলাকালীন সময়ে বিচারকগণ ও দর্শনার্থীরা পরিদর্শন করে এবং মেলা শেষে বিজ্ঞান মেলার বিচারকগন পরিদর্শনপূর্বক প্রদর্শিত প্রকল্প থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করে থাকেন।
জয়পুরহাট ও পাশ্ববর্তি জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিজ্ঞান সংঘের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্ক মনোভাব তৈরী, তাদেরকে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তোলা এবং বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর, জয়পুরহাট কর্তৃক প্রতি বছর জানুয়ারী মাসে আইএমএমএম ক্যাম্পাসে তিন (০৩) দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব এর প্রতিযোগীদের নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ হতে অষ্টম শ্রেনী), মাধ্যমিক (নবম ও দশম শ্রেনী) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেনী) তিনটি ভাগে ভাগ করা হয়। প্রতিটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য থাকে আকর্ষনীয় পুরষ্কার, ক্রেষ্ট ও সার্টিফিকেট। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং সকল বিভাগের মধ্যে সর্বশ্রেষ্ঠ উদ্ভাবনী প্রকল্পের জন্য আকর্ষনীয় পুরষ্কারের ব্যবস্থা থাকে।
বিজ্ঞান মেলায় অংশগ্রহনের নিয়মাবলীঃ
বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা আয়োজনে আপনার প্রতিষ্ঠান কর্তৃক মানসম্পন্ন বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রকল্প (শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, প্রকল্পের নাম ও উদ্দেশ্য, আবেদনকারীর তথ্য), যোগাযোগের সম্পূর্ন ঠিকানা, ফোন/মোবাইল নং এবং ই-মেইল নম্বর (যদি থাকে) উল্লেখ করে নিম্ন ঠিকানায় নাম অন্তর্ভূক্ত করতে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, immm.bcsir.gov.bd ওয়েবপোর্টাল হতে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার আবেদন ফরম ডাউনলোড করা যাবে। এছাড়াও বর্ণিত ওয়েব সাইটে অন-লাইনে আবেদন করা যাবে, তবে এক্ষেত্রে আবশ্যিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এবং প্রত্যয়নপত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল ও টেলিফোন নম্বর উল্লেখ থাকতে হবে। বিজ্ঞান ক্লাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এবং প্রত্যয়নপত্রে সংশ্লিষ্ট কাউন্সিলর বা মেয়রের মোবাইল ও টেলিফোন নম্বর উল্লেখ থাকতে হবে।
যোগাযোগের ঠিকানা
পরিচালক
আইএমএমএম, বিসিএসআইআর
সায়েন্স ল্যাবরেটরি রোড, খনজনপুর, জয়পুরহাট
ফোনঃ +৮৮০২৫৮-৮৮৭৭৪২৫
ফ্যাক্সঃ +৮৮০২৫৮-৮৮৭৭৪২৬
ই-মেলঃ dir-immm@bcsir.gov.bd