বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ এ ১১:২৪ AM
কন্টেন্ট: পাতা
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর তত্ত্বাবধানে খনি প্রধান উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)”। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, উত্তোলন পরিকল্পনা, গুনাগুণ বিশ্লেষণ এবং ব্যবহার নিশ্চিতকরণ।
ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), জয়পুরহাট প্রতি বছর “গবেষণা ও উন্নয়ন এবং শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা” শীর্ষক কর্মশালা আয়োজন করে থাকে। উক্ত কর্মশালার মূল লক্ষ্য ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পণ্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাদের মাঝে পণ্যের গুনাগুন বর্ণনা করা, শিল্প-কারখানা স্থাপনে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি সহায়তা প্রদান, গবেষণা ও শিল্পায়নে যোগসূত্র স্থাপন, কর্ম সংস্থান এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন।